যুদ্ধবিরতি সত্ত্বেও ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i10582-যুদ্ধবিরতি_সত্ত্বেও_ইয়েমেনে_হামলা_চালিয়ে_যাচ্ছে_সৌদি_আরব
যুদ্ধবিরতি সত্ত্বেও ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সৌদি আরব এমন সময় এ হামলা চালালো যখন ইয়েমেন সংঘাত নিরসনের জন্য জাতিসংঘের উদ্যোগে আজ (শনিবার) নতুন করে আলোচনা শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৬ ১৪:৫৫ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি সত্ত্বেও ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব

যুদ্ধবিরতি সত্ত্বেও ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সৌদি আরব এমন সময় এ হামলা চালালো যখন ইয়েমেন সংঘাত নিরসনের জন্য জাতিসংঘের উদ্যোগে আজ (শনিবার) নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওয়াফ প্রদেশের মাসলুব জেলায় আজ (শনিবার) সৌদি আরবের জঙ্গিবিমান থেকে বোমা হামলা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায় নি।

এদিকে, গতকাল শেষ বেলায় আমরান প্রদেশের আবাসিক এলাকায় সৌদি বিমান থেকে অন্তত ৫০ দফা হামলা চালানো হয়। এসব হামলার বিরুদ্ধে কুয়েতে জাতিসংঘ কর্মকর্তাদের কাছে প্রতিবাদলিপি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিনিধিরা। কুয়েতের রাজধানীতে জাতিসংঘের উদ্যোগে চলছে ইয়েমেন সংকট সমাধানের বিষয়ে শান্তি আলোচনা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮