ইয়েমেনে ২০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
অক্টোবর ০৮, ২০২২ ২২:১৮ Asia/Dhaka
ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির ১৪টি প্রদেশের ২৭টি শহরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

আজ (শনিবার) বিকেলে রাজধানী সানায় ২০ লক্ষাধিক মানুষের মহাসমাবেশে বক্তব্য রাখেন, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ নেতা সাইয়্যেদ আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি। তিনি ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন বন্ধ ও অবৈধ অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

এইসঙ্গে তিনি ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার সমালোচনা করেন এবং তেল আবিবের সঙ্গে সমর্থন স্থাপনকারী দেশগুলোর তীব্র সমালোচনা করেন।
নবীপ্রেমিক ইয়েমেনিরা প্রতিবছরই ঘটা করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করে থাকেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ