মার্কিন চাপে হিজবুল্লাহর ১০০ অ্যাকাউন্ট বন্ধ
https://parstoday.ir/bn/news/west_asia-i11572-মার্কিন_চাপে_হিজবুল্লাহর_১০০_অ্যাকাউন্ট_বন্ধ
মার্কিন চাপে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা ও সংসদ সদস্যদের ১০০ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এ কথা জানিয়েছেন, লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
জুন ০৯, ২০১৬ ১৪:২০ Asia/Dhaka
  • লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ
    লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ

মার্কিন চাপে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা ও সংসদ সদস্যদের ১০০ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এ কথা জানিয়েছেন, লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ।

তিনি জানিয়েছেন, হিজবুল্লাহ নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ না করলে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে বলে আমেরিকার পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে। সিএনবিসি টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সালামেহ জানান, অ্যাকাউন্ট বন্ধ করার পর হিজবুল্লাহ তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, মার্কিন চাপের কাছে লেবাননের কেন্দ্রীয় ব্যাংক আত্মসমর্পণ করেছে।

সালামেহ বলেন, “লেবাননের স্বার্থই আমাদের কাছে বড়। তবে আমরা ধীরে চলার নীতি নিয়েছি।” অবশ্য, তিনি নিশ্চয়তা দিয়েছেন যে, লেবাননের শিয়া মুসলমানদের ব্যাংক লেনদেন অব্যাহত থাকবে।

গত মাসে লেবাননের মন্ত্রিসভার এক বৈঠকে হিজবুল্লাহর ব্যাংক অ্যাকউন্ট বন্ধ করার বিষয়ে মতবিনিময় করা হয়। সে সময় হিজবুল্লাহ বলেছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলে তারা লেবাননের স্থানীয় ব্যাংকগুলো থেকে সব অর্থ তুলে নেবে। হিজবুল্লাহ এও বলেছিল, মার্কিন চাপের মুখে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হবে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল; এ চাপ গভর্নরকে মোকাবেলা করতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯