বন্ধের অপেক্ষায় হিজবুল্লাহর আরো ৩,০০০ অ্যাকাউন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i11707-বন্ধের_অপেক্ষায়_হিজবুল্লাহর_আরো_৩_০০০_অ্যাকাউন্ট
মার্কিন চাপের মুখে লেবাননে আরো ৩,০০০ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের অপেক্ষায় রয়েছে। এসব অ্যাকাউন্টের সঙ্গে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
জুন ১১, ২০১৬ ০৮:১৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

মার্কিন চাপের মুখে লেবাননে আরো ৩,০০০ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের অপেক্ষায় রয়েছে। এসব অ্যাকাউন্টের সঙ্গে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্রের বরাত দিয়ে সৌদি আরবের আশ-শারকুল আওসাত পত্রিকা বলেছে, এসব অ্যাকাউন্ট বন্ধের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, অংশীদার এবং হিজবুল্লাহ সংগঠনের সম্পর্কযুক্ত অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন।

২০১৫ সালের ১৮ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিজবুল্লাহর আন্তর্জাতিক আর্থিক কর্মকাণ্ড ঠেকানোর জন্য একটি আইনে সই করেন। এ আইনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থনৈতিক লেনদেন করবে সেই ব্যক্তি বা প্রতেষ্ঠানের বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নেবে।

এরইমধ্যে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ প্রায় ১০০ অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছেন। মার্কিন অর্থ বিভাগের নির্দেশনা মতো এসব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ নিয়েছেন তিনি। সালামেহ বলেছেন, লেবাননের জাতীয় স্বার্থ ধরে রাখার জন্য তিনি মার্কিন এ আইন তার দেশে বাস্তবায়ন করবেন। তবে হিজবুল্লাহ বলেছে, মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করেছেন গভর্নর সালামেহ এবং এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘনের শামিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১