আল-আকসা মসজিদে ইসরাইলি মন্ত্রীর অনুপ্রবেশ ধর্মযুদ্ধের কারণ হতে পারে
https://parstoday.ir/bn/news/west_asia-i118040-আল_আকসা_মসজিদে_ইসরাইলি_মন্ত্রীর_অনুপ্রবেশ_ধর্মযুদ্ধের_কারণ_হতে_পারে
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ কম্পাউন্ডে উগ্র ডানপন্থি এক ইসরাইলি মন্ত্রীর অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ।এটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ওই স্থাপনার ঐতিহাসিক বাস্তবতা লঙ্ঘনকারী যে পদক্ষেপ ইসরাইলি মন্ত্রী নিয়েছে তার ফলে ‘ধর্মযুদ্ধ’ শুরু হতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৩ ০৬:০৬ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদে ইসরাইলি মন্ত্রীর অনুপ্রবেশ ধর্মযুদ্ধের কারণ হতে পারে

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ কম্পাউন্ডে উগ্র ডানপন্থি এক ইসরাইলি মন্ত্রীর অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ।এটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ওই স্থাপনার ঐতিহাসিক বাস্তবতা লঙ্ঘনকারী যে পদক্ষেপ ইসরাইলি মন্ত্রী নিয়েছে তার ফলে ‘ধর্মযুদ্ধ’ শুরু হতে পারে।

স্বশাসন কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি অপরাধযজ্ঞ ও সীমালঙ্ঘন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যে গুরুতর হুমকি সৃষ্টি করেছে তা বন্ধ করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদ্ক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার দখলদার ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করেন। তার এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উসকানি হিসেবে দেখা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়।

এ সম্পর্কে স্বশাসন কর্তৃপক্ষের বিবৃতিতে আরো বলা হয়, বেন গাভির ব্যাপকভাবে একজন ফ্যাসিবাদী লোক হিসেবে পরিচিত। সে আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে উস্কানি দিয়ে আসছে।এছাড়া, সে উত্তেজক বক্তব্য, ঘৃণা সৃষ্টিকারী হুমকি এবং বিতর্কিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বহুবার সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উস্কে দিয়েছে।

 সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহু তৃতীয়বারের মতো ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ইসরাইলের ৭৪ বছরের দখলদারির ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনিই উগ্রপন্থী ইতামার বেন গাভিরকে নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।