ইরাকের রামাদিতে দায়েশের হামলায় ৫ সেনা নিহত
জুন ১৩, ২০১৬ ১৫:৪৩ Asia/Dhaka
ইরাকের পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরে উগ্র তাকফিরি দায়েশের হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।গত কয়েক মাস আগে রামাদি শহরটি দায়েশ মুক্ত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর ওপর প্রথম এ হামলা চালানো হলো।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় সামরিক ঘাঁটির প্রবেশ পথে বিস্ফোরক বোঝাই কয়েকটি গাড়ি বিস্ফোরণ এবং দায়েশের সঙ্গে সংঘর্ষে আনবার প্রদেশের রাজধানী রামাদিতে এসব সেনা নিহত হয়।
মেজর জেনারেল ইসমাইল আল-মাহালাবি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী হামলাকারী সন্ত্রাসীদেরকে হত্যা করার পাশাপাশি বোমা বোঝাই সকল গাড়ি ধ্বংস করেছে। তবে এতে কয়েক জন সেনা হতাহত হয়েছে। তবে দায়েশের হামলায় পাঁচ সেনা নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে বলে আলাদা কয়েকটি সূত্র জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩
ট্যাগ