ইয়েমেনে আমিরাতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: পাইলট ও কোপাইলট নিহত
ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট এবং কোপাইলট দু'জনই নিহত হয়েছে। আরব আমিরাতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে অংশ নেয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কি পরিস্থিতিতে বা কোন ধরণের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বিবৃতিতে তা উল্লেখ করা হয় নি। এ ছাড়া, এটি কোথায় বিধ্বস্ত হয়েছে তাও জানানো হয় নি।
কিন্তু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা এএফপি জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে এটি বিধ্বস্ত হয়েছে। এর আগের দিনও আন্তর্জাতিক পানিসীমায় আরব আমিরাতের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হয়। আন্তর্জাতিক পানিসীমায় রুটিন তৎপরতায় এটি নিয়োজিত ছিল বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে। এ ছাড়া,বিবৃতিতে আর কিছু উল্লেখ করা হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৪