সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহানের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
https://parstoday.ir/bn/news/west_asia-i121140-সৌদি_পররাষ্ট্রমন্ত্রী_বিন_ফারহানের_সঙ্গে_আমির_আব্দুল্লাহিয়ানের_ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গতকাল (রোববার) বিকেলে অনুষ্ঠিত এ ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৭, ২০২৩ ০৫:৫৪ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহানের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গতকাল (রোববার) বিকেলে অনুষ্ঠিত এ ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন।

তারা দুই পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসেই দু’দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকের আয়োজন করতে চায় ইরান।

চলতি মাসের গোড়ার দিকে ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা দু’দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস খুলতে সম্মত হন। চীনের রাজধানী বেইজিং-এ এ বিষয়ে একটি চুক্তি সই হয় এবং তারপর রোববার সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে মতবিনিময় করলেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে সিরিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন।সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে কথা বলেন আমির-আব্দুল্লাহিয়ান।

আর মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাম্বরি আব্দুল কাদিরের সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সকল মুসলিম দেশেফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন জানানো উচিত।এ সময় ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।