ইসরাইলের কাছে এক ইঞ্চি ফিলিস্তিনি ভূমিও ছাড়া হবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i121316-ইসরাইলের_কাছে_এক_ইঞ্চি_ফিলিস্তিনি_ভূমিও_ছাড়া_হবে_না
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাস অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূমিও ছাড়া হবে না। সংগঠনটি আরো বলেছে, দখলদার ইসরাইলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের মূল লক্ষ্য।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ৩০, ২০২৩ ১৫:৪৬ Asia/Dhaka
  • ইসরাইলের কাছে এক ইঞ্চি ফিলিস্তিনি ভূমিও ছাড়া হবে না

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাস অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূমিও ছাড়া হবে না। সংগঠনটি আরো বলেছে, দখলদার ইসরাইলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের মূল লক্ষ্য।

গতকাল বুধবার এক বিবৃতিতে হামাস বলেছে, জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ প্রতিরোধই ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও মাতৃভূমি পুনরুদ্ধারের একমাত্র উপায়।

ফিলিস্তিনের ৪৭তম ভূমি দিবসের বার্ষিকী উপলক্ষে এই বিবৃতি প্রকাশ করা হয়। ১৯৭৬ সালের পর থেকে ৩০ মার্চ ফিলিস্তিনিরা দিবসটি পালন করে আসছে। ১৯৭৬ সালের এই দিনে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদ করায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে।

দিবসটি শুধুমাত্র ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসরত জনগণই পালন করে না বরং সারাবিশ্বে বসবাসরত ফিলিস্তিনিরা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০