'কয়েক ডজন নয়, তার চেয়ে বহুগুণ বেশি ইসরাইলিকে আটক করা হয়েছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i129092-'কয়েক_ডজন_নয়_তার_চেয়ে_বহুগুণ_বেশি_ইসরাইলিকে_আটক_করা_হয়েছে'
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছেন, তারা ইহুদিবাদী ইসরাইলের কয়েক ডজন নয় বরং তার চেয়ে বহু গুণ বেশি নাগরিককে আটক করে গাজা উপত্যকায় নিয়ে গেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৮, ২০২৩ ১১:১২ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছেন, তারা ইহুদিবাদী ইসরাইলের কয়েক ডজন নয় বরং তার চেয়ে বহু গুণ বেশি নাগরিককে আটক করে গাজা উপত্যকায় নিয়ে গেছেন।

গতকাল (শনিবার) ইহুদিবাদী ইসরাইলের ভেতরে অভিযান শুরুর কিছুক্ষণ পর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাসের যোদ্ধারা কয়েক ডজন ইসরাইল নাগরিককে ধরে নিয়ে গেছে। কিন্তু হামাসের সামরিক শাখার মুখপাত্র নেতা নিয়াহুর ওই সংখ্যার সাথে দ্বিমত করে আটক ইসরাইলির সংখ্যা বহু গুণ বেশি বলে দাবি করলেন। গত মধ্যরাতে একটি রেকর্ডকৃত বিবৃতির মাধ্যমে হামাস মুখপাত্র এই তথ্য জানান।

তিনি রেকর্ড করা ওই বিবৃতিতে বলেন, "নেতানিয়াহু আপনি বলছেন কয়েক ডজন ইসরাইলিকে আটক করা হয়েছে কিন্তু আমরা আপনাকে নিশ্চিত করছি যে, সেই সংখ্যা তার চেয়ে অনেক বেশি।"
আবু উবাইদা বলেন, ইসরাইলের আটক করা  সেনাদেরকে গাজা উপত্যকার সব জায়গায় রাখা হয়েছে এবং ইসরাইলের সেনাদের বিমান হামলায় গাজার জনগণের ভাগ্যে যা ঘটছে আটক ইসরাইলিদের ভাগ্যেও তাই ঘটবে।

গতকাল সকাল সাতটার দিকে হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধ সংগঠন ইসরাইলের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে তিনশর বেশি ইসরাইলি নিহত এবং প্রায় ১৬০০ আহত হয়েছে। এর পাশাপাশি সেনাসহ বহু ইসরাইলিকে আটক করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।