২ দিনে সামরিক গোরস্থানে কবর দেয়া হয়েছে ৫০ ইসরাইলি সেনার লাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i131008-২_দিনে_সামরিক_গোরস্থানে_কবর_দেয়া_হয়েছে_৫০_ইসরাইলি_সেনার_লাশ
ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক গোরস্থান থেকে তোলা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সেখানে গত দু’দিনে নিহত ৫০ ইসরাইলি সেনাকে কবর দেয়া হয়েছে। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলমে ওই ভিডিও প্রচারিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২০, ২০২৩ ০৬:১৩ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক গোরস্থান থেকে তোলা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সেখানে গত দু’দিনে নিহত ৫০ ইসরাইলি সেনাকে কবর দেয়া হয়েছে। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলমে ওই ভিডিও প্রচারিত হয়েছে।

ওই গোরস্থানে কর্মরত একজন ইহুদিবাদী গতকাল (রোববার) বলেছে, প্রতি এক ঘণ্টা অথবা ৯০ মিনিট পরপর সেখানে একটি করে ইসরাইলি সেনার লাশ আসছে। গত দু’দিনে ওই গোরস্থানে ৫০ ইসরাইলি সেনার লাশ দাফন করা হয়েছে  বলে ওই ইহুদিবাদী জানিয়েছে।

এদিকে, ইসরাইল গতরাতে স্বীকার করেছে, তার আগের ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের আরো ১৩ সেনা নিহত হয়েছে।  এ নিয়ে গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ওই উপত্যকায় নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৬৩ জনে পৌঁছেছে।

তবে গাজায় নিহত ইসরাইলি সেনাদের যে সংখ্যা তেল আবিব প্রকাশ করছে তা সঠিক নয় বলে জানিয়েছে হামাস। সংগঠনটি বলছে, তাদের হাতে আরো অনেক বেশি ইসরাইলি সেনা হতাহত হলেও ইহুদিবাদী জনরোষের আশঙ্কায় তাদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না তেল আবিব সরকার।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা শুক্রবার রাতে এক অডিও বার্তায় বলেন, হামাস  যোদ্ধাদের হামলায় প্রতিনিয়ত ইসরাইলি সেনারা মারা পড়ছে এবং তারা বহু ফ্রন্টে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছে। কিন্তু তেল আবিব তার নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।  তিনি ইসরাইলি নাগরিকদের উদ্দেশ করে বলেন, “তোমাদের নিহত সেনাদের সংখ্যা আজ হোক কিংবা কাল তোমরা শুনতে পারবে এবং সে সংখ্যাটি তোমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি।”#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২০