দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক সদরদপ্তরে হিজবুল্লাহর হামলা
পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড সদরদপ্তরে হামলা চালিয়েছে।
পার্সটুডে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে- ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী, হিজবুল্লাহ যে স্থাপনাটি লক্ষ্যবস্তু করেছে সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ডো ব্রিগেডের উপ-কমান্ডারের সদরদপ্তরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে।
এ ঘটনায় দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।#
পার্সটুডে/এস এ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।