যুদ্ধবিরতির কাছাকাছি আছি: হামাস নেতা
-
ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, যুদ্ধবিরতির কাছাকাছি আছি। তিনি আজ (মঙ্গলবার) আরও বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আমাদের জবাব কাতার ও অন্য মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে।
এর আগে ইহুদিবাদী ইসরাইলের টিভি চ্যানেল জানিয়েছে, ইসরাইলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। ইসরাইলি সূত্র বলছে, গাজায় আটক ৫০ জন ইসরাইলি বন্দীর বিনিময়ে ইসরাইলে আটক সব ফিলিস্তিনি নারী বন্দী মুক্তি এবং ৫ দিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে কথা হয়েছে।
গত রোববার কাতারের প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দী বিনিময় চুক্তির ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে একটি সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছি আমরা। যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। গাজার মানুষ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। তাদের জন্য জ্বালানি তেল ও বিদ্যুৎ জরুরি হয়ে পড়েছে।
গত ৪৬ দিন ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে পাঁচ হাজারের বেশি শিশু রয়েছে। ইসরাইলি বাহিনী হাসপাতাল ও স্কুলসহ সব বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।