আমাদের পানি সীমা হবে ইসরাইলি জাহাজগুলোর কবরস্থান: ইয়েমেনের কোস্ট গার্ড
https://parstoday.ir/bn/news/west_asia-i131652-আমাদের_পানি_সীমা_হবে_ইসরাইলি_জাহাজগুলোর_কবরস্থান_ইয়েমেনের_কোস্ট_গার্ড
ইয়েমেনের কোস্ট গার্ডের প্রধান মোহাম্মাদ আলী আল কাদেরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের পানি সীমা ইসরাইলি জাহাজগুলোর কবরস্থানে পরিণত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২৩ ১৪:০৯ Asia/Dhaka
  • আমাদের পানি সীমা হবে ইসরাইলি জাহাজগুলোর কবরস্থান: ইয়েমেনের কোস্ট গার্ড

ইয়েমেনের কোস্ট গার্ডের প্রধান মোহাম্মাদ আলী আল কাদেরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের পানি সীমা ইসরাইলি জাহাজগুলোর কবরস্থানে পরিণত হবে।

তিনি আরও বলেন, 'আমরা এর আগেও হুঁশিয়ারি দিয়েছি। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি গাজায় হামলা বন্ধ না হলে দখলদার ইসরাইল ও তাদের সঙ্গে সম্পর্কিত সব জাহাজকে আমরা বৈধ টার্গেট বলে গণ্য করব।'

গতকাল বাব আল-মান্দেব প্রণালিতে ‘ইউনিটি এক্সপ্লোরার' ও ‘নাম্বার নাইন' নামক দু'টি ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এরপর ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তারা আমেরিকা ও ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছেন এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।

গত অক্টোবরের শুরুতে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর বিমান হামলা শুরু করার পর থেকে দক্ষিণ ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এরপর গত ১৯ নভেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজ আটক করে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।