গাজায় শহীদের সংখ্যা ২০ হাজারে পৌঁছালো
https://parstoday.ir/bn/news/west_asia-i132390-গাজায়_শহীদের_সংখ্যা_২০_হাজারে_পৌঁছালো
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন, গণহত্যা এবং নারকীয় তাণ্ডবে বেসামরিক নাগরিক শহীদের সংখ্যা ২০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৩ ২০:০৭ Asia/Dhaka
  • গাজায় কয়েক জন শহীদের লাশ
    গাজায় কয়েক জন শহীদের লাশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন, গণহত্যা এবং নারকীয় তাণ্ডবে বেসামরিক নাগরিক শহীদের সংখ্যা ২০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এর পাশাপাশি ৫৫ হাজার মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজন এবং অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এছাড়া এখনো কয়েক হাজার মানুষ গণনার বাইরে রয়েছে। ইসরাইলি বর্বরতায় এ পর্যন্ত অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে গাজার শতকরা ৯০ ভাগ মানুষ।

গত ৭ অক্টোবর গাজার ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভিতরে আল-আকসা তুফান অভিযান চালায়। এরপর দখলদার ইসরাইল অত্যন্ত বেপরোয়াভাবে গাজা উপত্যকায় নিষ্ঠুর হত্যাকাণ্ড চালাচ্ছে। এছাড়া আড়াই মাসের বেশি সময় ধরে ইহুদিবাদীরা গাজার হাজার হাজার আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, মসজিদ ও গির্জায় লাগাতার বোমা হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।