ইসরাইলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i137236-ইসরাইলের_বিরুদ্ধে_চতুর্থ_পর্যায়ের_অভিযান_শুরু_করার_হুমকি_দিল_ইয়েমেন
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান শক্তিশালী করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৩, ২০২৪ ১১:৩৫ Asia/Dhaka
  • হুতি যোদ্ধাদের হাতে আটক ইসরাইলি জাহাজ গ্যালাক্সি লিডার
    হুতি যোদ্ধাদের হাতে আটক ইসরাইলি জাহাজ গ্যালাক্সি লিডার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান শক্তিশালী করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।  

আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেছেন, “ইসরাইলি বাহিনী ও মার্কিনীরা তাদের নৃশংসতা বন্ধ করছে  না বলে আমরা চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি।”

ভাষণে ইয়েমেনের গত সাত মাসের অভিযানের পরিসংখ্যান তুলে ধরে হুথি। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি, এডেন সাগর ও ভারত মহাসাগরে ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের ১০৭টি জাহাজ লক্ষ্য করে ৬০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। 

আব্দুল মালিক আল-হুথি

আল-হুথি বলেন, শুধুমাত্র গত সাত দিনে ইয়েমেন উপকূল অতিক্রমকারী ছয়টি জাহাজ ও ইসরাইলের বন্দরনগরী এইলাত লক্ষ্য করে ৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইঙ্গো-মার্কিন বাহিনী এ পর্যন্ত ইয়েমেনে ৪৫২ বার হামলা চালিয়েছে যার ফলে ৪০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে তিনি জানান।

হুথি নেতা এমন সময় চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিলেন যখন গতকাল (বৃহস্পতিবার) ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দরে পাঁচ দফা বিমান হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবারও মার্কিন সেনারা হুদায়দা প্রদেশের আল-সালিফ বন্দরে আরেকটি বিমান হামলা চালিয়েছিল। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।