ইসরাইলের মিত্র আমেরিকার ওপর ইয়েমেনিদের বড় আঘাত
https://parstoday.ir/bn/news/west_asia-i144490-ইসরাইলের_মিত্র_আমেরিকার_ওপর_ইয়েমেনিদের_বড়_আঘাত
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি সরবরাহ জাহাজ রয়েছে। এই তিনটি জাহাজের নাম স্টেনা এমপেসেবল, মায়ের্স্ক সারাটোগা ও লিবার্টি গ্রেস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৪ ১৫:২৪ Asia/Dhaka
  • ইসরাইলের মিত্র আমেরিকার ওপর ইয়েমেনিদের বড় আঘাত

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি সরবরাহ জাহাজ রয়েছে। এই তিনটি জাহাজের নাম স্টেনা এমপেসেবল, মায়ের্স্ক সারাটোগা ও লিবার্টি গ্রেস।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার শেষ বেলায় একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। 

জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর তিনটি সরবরাহ জাহাজের ওপর ১৬টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের ওপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেয়া হয়েছে।

তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। ইয়েমেনের এই সামরিক মুখপত্র জানান, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। 

এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে ইয়ামেনের সেনারা প্যালেস্টাইন-টু নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। এ পর্যন্ত ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরাইলের ভেতরে আঘাত হেনেছে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।