মার্কিন সেনাদের হামলা কর: সমর্থকদের প্রতি নির্দেশ দিলেন মুক্তাদা সাদর
https://parstoday.ir/bn/news/west_asia-i14875-মার্কিন_সেনাদের_হামলা_কর_সমর্থকদের_প্রতি_নির্দেশ_দিলেন_মুক্তাদা_সাদর
ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আস-সাদর তার সমর্থকদের মার্কিন সেনাদের হামলার লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছেন। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের নামে ইরাকে আরো মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেয়ার পর এ নির্দেশ দেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৬ ০৭:১২ Asia/Dhaka
  • মার্কিন সেনাদের হামলা কর: সমর্থকদের প্রতি নির্দেশ দিলেন মুক্তাদা সাদর

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আস-সাদর তার সমর্থকদের মার্কিন সেনাদের হামলার লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছেন। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের নামে ইরাকে আরো মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেয়ার পর এ নির্দেশ দেন তিনি।

সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার ঘোষণা করেছেন যে আরো ৫৬০ মার্কিন সেনা ইরাকে পাঠানো হবে। দায়েশের দখল থেকে মসুল মুক্ত করার আসন্ন অভিযানের অজুহাতে এ সেনা পাঠানোর ঘোষণা দেয়া হয়।

কার্টারের ঘোষণার বিষয়ে এ নেতার প্রতিক্রিয়া জানতে চাইলে নিজ ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে মুক্তদা আস-সাদর মার্কিন বিরোধী ঘোষণাটি দেন। তিনি বলেন, মার্কিনীরা আমাদের লক্ষ্যবস্তু। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু আর বলেন নি তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৭