যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ কেন গুরুত্বপূর্ণ?
-
• লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম
পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহর মহাসচিব জোর দিয়ে বলেছেন: হিজবুল্লাহ মার্কিন হুমকির কাছে আত্মসমর্পণ করবে না কারণ এই দেশটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয় এবং ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করে।
লেবাননের পরিস্থিতি সংস্কারের জন্য আমেরিকার দাবির কথা উল্লেখ করে, লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন: আমেরিকা লেবাননের সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে দাবি করে, কিন্তু এটি কোনওভাবেই নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং তারা দখলদারদের সমর্থক। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন: যতবারই ঘোষণা করা হয় যে একজন মার্কিন দূত এই অঞ্চলে ভ্রমণ করবেন, ততবারই ইসরায়েলের আগ্রাসনও বৃদ্ধি পায় এবং চাপও বৃদ্ধি পায়।
লেবাননের পার্লামেন্টে "লয়ালিটি টু দ্য রেজিস্ট্যান্স" দলের প্রধান "মোহাম্মদ আল-রা'দ" আরও বলেন: "শত্রুকে যতই ছাড় দেয়া হোক না কেন কখনোই ইসরায়েলের ব্ল্যাকমেইল বন্ধ করতে পারবে না।" এমন পরিস্থিতিতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রাজনৈতিক ও নিরাপত্তা পরিকল্পনার মাধ্যমে লেবাননে প্রতিরোধের অক্ষকে দুর্বল করতে চাইছে। অথচ হিজবুল্লাহ ও প্রতিরোধ আন্দোলন কেবল একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া নয় বরং লেবাননের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। প্রতিরোধকে নিরস্ত্র করার জন্য লেবাননের সরকারকে চাপ দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে একটি কার্যকর এবং প্রতিরোধকারী শক্তিকে নির্মূল করতে চাইছে যারা লেবাননের ভূখণ্ড এবং অঞ্চলের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে প্রতিরোধ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ শক্তি আঞ্চলিক নিরাপত্তা, স্বাধীনতা ও স্থিতিশীলতা বজায় রাখার নিশ্চয়তা দেয় এবং শত্রুর আধিপত্যবাদী লক্ষ্য বাস্তবায়নে বাধা দেয়। লেবাননের প্রতিরোধ, বিশেষ করে হিজবুল্লাহ, ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আমেরিকা নিজেকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে, কিন্তু বাস্তবে, ইসরায়েলকে সমর্থন করে এবং ইসরায়েলের হাতে অস্ত্র তুলে দেয়ার মাধ্যমে লেবানন সরকারকে চাপ দিয়ে, প্রতিরোধকে দুর্বল করতে এবং এই অঞ্চলে ক্ষমতার সমীকরণ পরিবর্তন করতে চায়। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য আমেরিকান-ইসরায়েলি যৌথ ষড়যন্ত্র লেবাননকে বহিরাগত হুমকির ঝুঁকিতে ফেলে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপন্ন করে তোলে।
ইসরায়েলকে যেকোনো ছাড় আগ্রাসন বন্ধ তো করবে না, বরং লেবাননের ভূখণ্ডের সম্পূর্ণ দখল নেয়ার চেষ্টা করবে।
ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনা মোকাবেলায় লেবাননের প্রতিরোধ এই অঞ্চলে কার্যকর ভূমিকা পালন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ কেবল একটি প্রতিরক্ষামূলক প্রয়োজনীয়তাই নয় বরং আঞ্চলিক স্বাধীনতা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি বুদ্ধিমান কৌশলও।
হিজবুল্লাহর প্রতিরোধকে পশ্চিমা এবং ইহুদিবাদের বহিরাগত চাপ এবং যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে এই অঞ্চলের অন্যান্য দেশের জন্য একটি মডেল হিসাবেও বিবেচনা করা হয়। হিজবুল্লাহ কেবল ব্যাপক জনসমর্থন পাচ্ছে তাই নয় একইসাথে লেবাননের রাজনৈতিক কাঠামোতেও কার্যকর ভূমিকা পালন করে। #
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।