নতুন ইরাকি প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া কদ্দুর এগুলো?
-
ইরাকি সংসদ নির্বাচন
পার্সটুডে-ইরাকি সূত্র জানিয়েছে আগামী সপ্তায় প্রেসিডেন্ট, সংসদ স্পিকার এবং প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার জন্য গুরুতর পরামর্শ অনুষ্ঠিত হবে।
পার্সটুডে আরও জানায়, ইরাকি সমন্বয় কাঠামো জোটের সদস্য "উদাই আব্দুল হাদী" ভবিষ্যত প্রধানমন্ত্রী পদের জন্য পাঁচজন প্রার্থীর নাম পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি নাম উল্লেখ না করেই বলেছেন: প্রস্তাবিত নামের সংখ্যা এখন পর্যন্ত পাঁচজনে নামিয়ে আনা হয়েছে এবং প্রার্থীর বিষয়ে ঐকমত্য অর্জনের জন্য এই ফাইলটিতে চার সপ্তার অভ্যন্তরীণ পরামর্শ ও সমঝোতা প্রয়োজন। তিনি স্পষ্ট করে বলেছেন: সমন্বয় কাঠামো গোষ্ঠীগুলো এখনও বিষয়টি চূড়ান্ত করে নি এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমিটির কাছে কাজটি অর্পণ করেছে। আশা করা হচ্ছে বিস্তারিত পরামর্শের জন্য আসন্ন বৈঠকগুলোতে আনুষ্ঠানিকভাবে নামগুলো প্রস্তাব করা হবে। শেষ পর্যন্ত সমন্বয় কাঠামোই তাদের চূড়ান্ত বিকল্পগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
ইরাকি শিয়া রাজনৈতিক গোষ্ঠীর সমন্বয় কাঠামো জোটের এই সদস্য অবশেষে পরামর্শ দিয়েছেন ২০২৬ সালের প্রথম দিকেযেন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয় যাতে রাজনৈতিক গোষ্ঠীগুলোকে অবহিত করা যায় এবং মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়াটি রূপ নিতে পারে।
অপরদিকে, ইরাকি এমপি মোহাম্মদ আনুজ ঘোষণা করেছেন: দেশের ফেডারেল আদালত সংসদীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করার পর রাজনৈতিক গোষ্ঠীগুলোর তৎপর হয়ে উঠবে। কারণ তাদের পরামর্শে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদের স্পিকার-এই তিনটি পদের জন্য নিজ নিজ দলীয় প্রার্থী নির্বাচন করতে হবে। রাজণৈতিক পরিস্থিতি তখন একটা গুরুতর পর্যায়ে প্রবেশ করবে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে ফেডারেল আদালত এই সপ্তার বৃহস্পতিবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করবে। আনুজ আরও বলেন: ফেডারেল আদালতের অনুমোদনের ফলে রাজনৈতিক গোষ্ঠীগুলো তিনটি পদের প্রধান নির্বাচনের সাথে সম্পর্কিত আলোচনার বিষয়ে গুরুতর দায়িত্বের মুখোমুখি হবে, তাই পরের সপ্তায় আলোচনা আরও গুরুতর হবে।
ইরাকের স্বাধীন উচ্চ নির্বাচন কমিশন ইতোপূর্বে দেশের ষষ্ঠ সংসদীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছিল। ঘোষিত ফলাফল অনুসারে, মোহাম্মদ শিয়া আস-সুদানির নেতৃত্বাধীন নির্মাণ ও উন্নয়ন জোট নির্বাচনে সর্বাধিক আসন জিতেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সমন্বয় কাঠামো জোট (নতুন সংসদে শিয়াদের মহাজোট) এক বিবৃতিতে ঘোষণা করে এটি নতুন ইরাকি সংসদের বৃহত্তম দল। ইরাকি উচ্চ নির্বাচন কমিশন সোমবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল, অনুমোদনের জন্য ইরাকি ফেডারেল আদালতে পাঠিয়েছে।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন