হিজবুল্লাহর প্রতি লেবাননের প্রধানমন্ত্রীর সমর্থন ঘোষণা
লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম তার সরকারের শরীক হিসেবে ইসরাইল বিরোধী ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
তিনি আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য মৌরিতানিয়া সফরের প্রাক্কালে হিজবুল্লাহর প্রতি এ সমর্থন জানান। তিনি বলেন, মৌরিতানিয়ায় আরব লীগের বৈঠকে হিজবুল্লাহর প্রতি জোরালো সমর্থন দেয়া জরুরি। আফ্রিকার দেশ মৌরিতানিয়া আরব লীগে যোগ দেয়ার পর এটাই সেদেশে এ সংস্থার প্রথম শীর্ষ বৈঠক।
এর আগে তুরস্কের ইস্তাম্বুলে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার বৈঠকে সৌদি আরব হিজবুল্লাহসহ ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোকে সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু ইরাক, লেবানন, আলজেরিয়া ও ইরানসহ আরো কয়েকটি তীব্র বিরোধিতার কারণে সৌদি আরবের সে চেষ্টা ব্যর্থ হয়।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/মুজাহিদুল ইসলাম/২৫