আমেরিকা সব ধরণের অস্ত্র দিয়েও ইয়েমেনের মোকাবেলায় ব্যর্থ হয়েছে: হুথি
https://parstoday.ir/bn/news/west_asia-i155516-আমেরিকা_সব_ধরণের_অস্ত্র_দিয়েও_ইয়েমেনের_মোকাবেলায়_ব্যর্থ_হয়েছে_হুথি
পার্সটুডে-ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বর্তমান যুগের অত্যাচারী শাসক বা তাগুত হিসেবে বিশ্বব্যাপী ইহুদিবাদকে মনে করেন।
(last modified 2026-02-02T11:24:58+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৫ ১৬:৫২ Asia/Dhaka
  • আনসারুল্লাহ নেতা বদরুদ্দিন আল-হুথি
    আনসারুল্লাহ নেতা বদরুদ্দিন আল-হুথি

পার্সটুডে-ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বর্তমান যুগের অত্যাচারী শাসক বা তাগুত হিসেবে বিশ্বব্যাপী ইহুদিবাদকে মনে করেন।

পার্সটুডে আরও জানায়, ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক বদর উদ্দিন আল-হুথি শুক্রবার তার এক বক্তৃতায় ওই মন্তব্য করেন। তিনি বলেন: বর্তমান যুগের তাগুত অর্থাৎ অত্যাচারী শাসক, যা ইহুদি, বিশ্বব্যাপী ইহুদিবাদ, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন এবং তাদের ভাড়াটে সৈন্য এবং অনুসারীদের আকারে প্রকাশিত হয়, তা সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক এবং নিপীড়ক স্বৈরাচারী শাসক।

আমেরিকা এবং পশ্চিমাদের সমর্থনে ইহুদিবাদী ইসরাইল এ অঞ্চলে অপরাধ চালিয়ে যাচ্ছে

সাইয়্যেদ আব্দুল মালিক বদর উদ্দিন আল-হুথি আরও বলেন: আমেরিকার অংশগ্রহণ এবং পশ্চিমাদের অব্যাহত সমর্থনে ইহুদিবাদী শত্রুরা ফিলিস্তিন ও লেবাননে অপরাধ চালিয়ে যাচ্ছে এবং সিরিয়ায়ও আক্রমণ চালাচ্ছে। তিনি বলেন: "হত্যাকাণ্ড এবং এইসব আগ্রাসনের মুখে, শত্রুরা চায় কেই যেন কোনওরকম প্রতিক্রিয়া না দেখায় এবং এই পরিস্থিতি যেন স্বাভাবিক ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।" আল-কুদসের ঘটনাবলীর কথা উল্লেখ করে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বলেন: "ইহুদিবাদী ইসরাইল প্রতিদিনই মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদকে অপবিত্র করে চলেছে।"

আমেরিকা ব্যর্থ হয়েছে

সাইয়্যেদ আব্দুল মালিক বদর উদ্দীন উল্লেখ করেন: "ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসন আমাদের জাতি এবং সেনাবাহিনীকে গাজার প্রতি সমর্থন অব্যাহত রাখতে বাধা দেওয়ার জন্যই পরিচালিত হয়েছিল, কিন্তু তারপরও তা ব্যর্থ হয়েছে। আমেরিকা, সকল ধরণের অস্ত্রসহ, ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার জন্য আমাদের সেনাবাহিনীর সামরিক অভিযান বন্ধ করতে পারে নি। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও আমেরিকা এটি বন্ধ করতে পারবে না।"

আমেরিকা ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে

সাইয়্যেদ আব্দুল মালেক বদরুদ্দিন আল-হুথি ভেনেজুয়েলার উন্নয়ন সম্পর্কে বলেছেন: আমেরিকা ভেনেজুয়েলার বৃহত্তম তেল মজুদ দখল করতে চায় এবং এই দেশকে নিয়ন্ত্রণ করার জন্য মাদকের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে। আমরা শয়তান, জালেম এবং অপরাধী শক্তির মুখোমুখি। আমেরিকা, ইসরাইল এবং বিশ্ব ইহুদিবাদ লোভী এবং অহংকারী শক্তি কোনও নিয়ম-নীতি, চুক্তি বা প্রতিশ্রুতি কিছুই মেনে চলে না।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন