অন্য দেশের ভাগ্য নির্ধারণের অধিকার কারো নেই: আরাকচি
https://parstoday.ir/bn/news/west_asia-i155968-অন্য_দেশের_ভাগ্য_নির্ধারণের_অধিকার_কারো_নেই_আরাকচি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বিশ্বের দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১১, ২০২৬ ১৫:৩০ Asia/Dhaka
  • ওমানের পররাষ্ট্রমন্ত্রী  বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ওমানের পররাষ্ট্রমন্ত্রী  বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বিশ্বের দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী  বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদির সাথে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, বিশ্বের দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। তিনি বলেন, যেকোনো দেশের অভ্যন্তরীণ সমস্যা সেদেশের অভ্যন্তরে আলোচনা এবং সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। অন্য কোনও পক্ষের হস্তক্ষেপ এবং অন্য কোনও দেশের ভাগ্য নির্ধারণের অধিকার কারো নেই।

ফিলিস্তিনিদের ওপর গণহত্যা, ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণ বন্ধ করার এবং রাফাহ ক্রসিং পুনরায় চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলন তিনি ইহুদিবাদী ইসরায়েলের স্পষ্ট আগ্রাসন ও সম্প্রসারণবাদ রোধ করার জন্য এবং ইসরায়েলকে জবাবদিহি করার জন্য  পশ্চিম এশিয়া অঞ্চলের সকল দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার আহ্বান জানান।

সোমালিয়ায় ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ওআইসির বৈঠক

'সোমালিল্যান্ড' অঞ্চলকে ইহুদিবাদীদের স্বীকৃতি ঘোষণার পরিণতির পর্যবেক্ষণে ৫৭টি দেশের সমন্বয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি অসাধারণ বৈঠক শুরু হয়েছে। এক্স সোশ্যাল নেটওয়ার্কে ওআইস সচিবালয়ের অফিসিয়াল পেজে লেখা হয়েছে, 'সোমালিল্যান্ড' এর সংবেদনশীল ইস্যু সম্পর্কিত সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নেতানিয়াহু মানবতার ইতিহাসের সবচেয়ে খারাপ অপরাধী: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'মানবতার ইতিহাসের সবচেয়ে খারাপ অপরাধী' এবং মার্কিন সরকারকে তাকে আন্তর্জাতিক বিচার আদালতে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

মরক্কোবাসী ইসরায়েলি পতাকা পোড়াচ্ছে

ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এবং তার সেনাবাহিনীর গণহত্যার অপরাধের নিন্দায় মরক্কোতে বিক্ষোভ অব্যাহত আছে। ন্যাশনাল অ্যাকশন গ্রুপ ফর প্যালেস্টাইন-এর সাথে যুক্ত কর্মীরা দেশটির রাজধানীতে সংসদ ভবনের সামনে জড়ো হয়ে ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন।

ইরানে ইসরায়েলের প্রত্যাশা পূরণ হবে না: ফিদান

ইরানের সাম্প্রতিক অস্থিরতা সম্পর্কে টিআরটি হ্যাবার নিউজ চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে শাসনব্যবস্থার পতনের জন্য ইসরায়েলের প্রত্যাশা পূরণ হবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানি সমাজের রাজনৈতিক সচেতনতার দিকে ইঙ্গিত করে বলেন, ইরানি জনগণ খুব ভালো করেই জানে কোন ইস্যুতে কার জন্য এবং কতটা প্রতিক্রিয়া জানাতে হবে।#

পার্সটুডে/জিএআর/১১