হামাসের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর নতুন বক্তব্য: ইসরাইলে চীনা বিনিয়োগ বন্ধ
-
"ইসরায়েলি যুদ্ধমন্ত্রী" কাটজ
পার্সটুডে-ইসরায়েলি যুদ্ধমন্ত্রী তার অতীতের অতিরঞ্জন অব্যাহত রেখে ফিলিস্তিনি প্রতিরোধের জন্য একটি রেখা টেনেছেন।
ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায় "ইসরায়েলি যুদ্ধমন্ত্রী" কাটজ ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর নিরস্ত্রীকরণ সম্পর্কে বলেছেন: আমরা হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজায় অস্ত্র ধ্বংস করার ওপর জোর দিচ্ছি। কাটজ দাবি করেন: যদি চুক্তি অনুসারে হামাস তার অস্ত্র একপাশে না রাখে তাহলে আমরা তাদের ভেঙে দেব এবং হামাসের শক্তি গুঁড়িয়ে দেব।
এদিকে, হামাস আন্দোলনের একজন সিনিয়র কর্মকর্তা "মুসা আবু মারজুক" হামাসকে নিরস্ত্রীকরণ সংক্রান্ত যে কোনও চুক্তি প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে হামাস আন্দোলন কোনও পর্যায়ে কোনও রূপে আত্মসমর্পণ বা নিরস্ত্রীকরণে সম্মত হয় নি।
ফিলিস্তিনি ইসলামি জিহাদের কমান্ডারের হত্যার বিষয়ে ইহুদিবাদী নিরাপত্তা সংস্থাগুলোর দাবি
ইহুদিবাদী নিরাপত্তা সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে দাবি করেছে যে তারা ফিলিস্তিন ইসলামি জিহাদ আন্দোলনের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে। ইহুদিবাদী সেনাবাহিনী এবং শিন বেট নামে পরিচিত ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, যৌথ বিবৃতিতে দাবি করেছে: আমরা ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের উত্তর গাজা স্ট্রিপ ব্রিগেডের কমান্ডার আলী আল-রাজাইনাকে হত্যা করেছি।
প্রতিরোধ বাহিনী এবং সরকারী সূত্রগুলো এখনও ইহুদিবাদী ইসরাইলের এই দাবির প্রতি কোনও প্রতিক্রিয়া জানায় নি। এই নিরাপত্তা সংস্থাগুলোর দাবি এমন সময়ে এসেছে যখন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আক্রমণ তীব্রতর হয়েছে। এ প্রসঙ্গে গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, সাম্প্রতিক কয়েক ঘন্টায়, গাজা উপত্যকায় ইহুদিবাদী দখলদার সেনাবাহিনীর আক্রমণে আরও ২১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৩৮ জন আহত হয়েছেন। এভাবে ৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার ঘটনায় শহীদের সংখ্যা বেড়ে ৭১,৮২৪ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে ১,৭১,৬০৮ জনে দাঁড়িয়েছে।
ইসরাইলে চীনা বিনিয়োগ বন্ধ
ইহুদিবাদী ইসরাইলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং অধিকৃত অঞ্চলগুলোতে যুদ্ধের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা বৃদ্ধির পর, চীন সরকার এ অঞ্চলে নতুন বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। কারণ এটিকে "উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা" হিসাবে গণ্য করেছে চীন।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন