ইরান ও হিজবুল্লাহকে সহায়তা করা ফরজ দায়িত্ব: ইয়েমেনি আলেম সমাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i157570-ইরান_ও_হিজবুল্লাহকে_সহায়তা_করা_ফরজ_দায়িত্ব_ইয়েমেনি_আলেম_সমাজ
পার্সটুডে- ইয়েমেনের আলেমরা ইরান ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বলেছে, “আল্লাহর সবচেয়ে খারাপ শত্রুদের মোকাবেলায় ইরান ও হিজবুল্লাহর মুজাহিদ ভাইদের সাহায্য করা ঈমানি দায়িত্ব; এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই।”
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৬, ২০২৬ ১৩:৫২ Asia/Dhaka
  • ইয়েমেনের আলেম সমাজ
    ইয়েমেনের আলেম সমাজ

পার্সটুডে- ইয়েমেনের আলেমরা ইরান ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বলেছে, “আল্লাহর সবচেয়ে খারাপ শত্রুদের মোকাবেলায় ইরান ও হিজবুল্লাহর মুজাহিদ ভাইদের সাহায্য করা ঈমানি দায়িত্ব; এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই।”

ইয়েমেনের আলেমরা গতকাল বৃহস্পতিবার ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধকে বদরের যুদ্ধ ও মক্কা বিজয়ের সাথে তুলনা করে জোর দিয়ে বলেন, এই দুই ঐতিহাসিক ঘটনার সঙ্গে আজকের মুসলিম বিশ্বের বাস্তবতা ও চলমান পরিস্থিতির সংযোগ স্থাপন করা দরকার।

ইয়েমেনের ওলামা সমিতি এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে বিদেশি ও আগ্রাসী ঘাঁটি হিসেবে উল্লেখ করে সেগুলোকে লক্ষ্যবস্তু করাকে বৈধ বলে ঘোষণা করেছে। তারা আরও বলেছে, যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রবেশের জন্য ইয়েমেনের জনগণকে আরও বেশি সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

ইয়েমেনের আলেমদের সমিতির মহাসচিব আল্লামা ত্বাহা আল-হাদরি জোর দিয়ে বলেন, বদরের যুদ্ধ ও মক্কা বিজয় দুটি মহান ইসলামী আদর্শ, যা আজকের যুগের অত্যাচারী শক্তির মোকাবিলায় মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আল-হাদরি বলেন, আল্লাহর পথে শহীদ হওয়ার সর্বোচ্চ সম্মান ইরানের সর্বোচ্চ নেতা (রাহবার)-এর ভাগ্যে জুটেছে। তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণকে সমগ্র মুসলিম উম্মাহর ওপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করেন এবং সাম্প্রতিক যুদ্ধকে সত্য ও মিথ্যার মধ্যকার লড়াই হিসেবে বর্ণনা করেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।