ইরাকসহ সমগ্র এ অঞ্চলে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ যুক্তরাষ্ট্র
পার্সটুডে- ইরাকের মোন্তাসারুন সংসদীয় দলের প্রধান ফালাহ আল-খাজালি জোর দিয়ে বলেছেন, ইরাক ও এই অঞ্চলে বিশৃঙ্খলা ও উত্তেজনার প্রধান কারণ যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, আমেরিকার জবরদস্তি এবং ইরাকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দখলের প্রচেষ্টা ও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাগদাদের ওপর শুল্ক আরোপের চেষ্টা এমন এক আগ্রাসন যা উপেক্ষা করা যায় না।
আল-খাজালি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তার দাবি আদায়ের জন্য চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করে। পরবর্তী সরকারকে অবশ্যই ইরাক থেকে বিদেশি সৈন্য বহিষ্কারের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির অবসানের বিষয়ে সংসদের প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন: দখলদার বাহিনীর শেষ দল ইরাক ত্যাগ না করা পর্যন্ত এ দেশের সার্বভৌমত্ব অর্জিত হবে না।#
পার্সটুডে/এমআরএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন