মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আরাকচির সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনালাপ
https://parstoday.ir/bn/news/west_asia-i159298-মার্কিন_কর্মকর্তাদের_সাথে_বৈঠকের_পর_আরাকচির_সাথে_কাতারের_পররাষ্ট্রমন্ত্রীর_টেলিফোনালাপ
পার্সটুডে- মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে আলোচনা করেছেন।
(last modified 2026-05-10T12:06:20+00:00 )
মে ১০, ২০২৬ ১৮:০৪ Asia/Dhaka
  •  আরাকচির সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনালাপ
    আরাকচির সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনালাপ

পার্সটুডে- মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে আলোচনা করেছেন।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে এক টেলিফোনালাপে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং বর্তমান কূটনৈতিক তৎপরতা নিয়ে মতবিনিময় করেছেন।

কাতারের প্রধানমন্ত্রী আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও আলোচনা করেছেন, যেদেশটি ইরান-মার্কিন আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে টেলিফোনালাপের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একাউন্টে লিখেছেন, আমরা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি এবং সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করার লক্ষ্যে চলমান সকল কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আমাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

আরাকচি আরও বলেছেন, "আমি আমার প্রিয় ভাই, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তাঁর বিচক্ষণ নেতৃত্বের জন্য এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রতি কাতারের অব্যাহত সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছি।"

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ফ্লোরিডার মায়ামিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ হুইটেকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিবৃতিতে বলা হয়, দুই পক্ষ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন