এখানে কোনো ইসরায়েলি ঘাঁটি নেই: ইরাক
পার্সটুডে- ইরাকের যৌথ অভিযান কমান্ড সোমবার সন্ধ্যায় জানিয়েছে, বর্তমানে ইরাকের মাটিতে কোনো অননুমোদিত বিদেশি বাহিনী বা সামরিক ঘাঁটি নেই।
ইরাকের যৌথ অভিযান কমান্ড সোমবার সন্ধ্যায় এই খবর অস্বীকার করেছে যে, দেশের অভ্যন্তরে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি রয়েছে।
ফার্স নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরাকের যৌথ অভিযান কমান্ড এক বিবৃতিতে বলেছে, "মার্চ মাসে কারবালা মরুভূমিতে আমাদের বাহিনী বিমানের সমর্থন নিয়ে অজ্ঞাত ও অননুমোদিত গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।"
আল জাজিরা জানিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে, "আমরা নিশ্চিত করছি এবং জোর দিয়ে বলছি যে, বর্তমানে ইরাকের মাটিতে কোনো অনুমোদনহীন বাহিনী বা সামরিক ঘাঁটি নেই।"
এর আগে, ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আল আরাবি আল-জাদিদ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক স্থানটি সৌদি সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে নাজাফ মরুভূমিতে অবস্থিত ছিল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েলি অভিযানের জন্য একটি সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন