লেবাননে ৪টি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা: ৮ জন শহীদ
-
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা
পার্সটুডে- সংবাদ সূত্র জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় ৪টি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে এবং ৮ জন শহীদ হয়েছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি সরকার বুধবার সকাল থেকে লেবাননে ড্রোন হামলা চালিয়ে চারটি গাড়িকে লক্ষ্যবস্তু করেছে।
এ প্রসঙ্গে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বারজা, আল-জেইহ এবং আল-সাদিয়াত এলাকায় তিনটি ইসরায়েলি হামলায় ২ শিশুসহ ৮ জন শহীদ হয়েছেন।
এছাড়াও, দক্ষিণ লেবাননের তায়ার অঞ্চলের সিদিকিন এবং দাবাল এলাকায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলি সরকার দক্ষিণ লেবাননের দেইর কানুন আল-নাহর এবং আল-খারাইব এলাকাকে লক্ষ্যবস্তু করেছে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে দেশের দক্ষিণে জাবশিত এবং নাবাতিয়াহ শহরে ইসরায়েলি সরকারের বিমান হামলায় ৬ জন নাগরিক শহীদ হয়েছেন।
লেবাননের গণমাধ্যম অনুসারে, নাবাতিয়েহ এলাকায় হামলায় দুজন সাহায্যকর্মীও শহীদ হয়েছেন এবং একজন নারী সাহায্যকর্মী আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের সংখ্যা সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের হামলায় ২,৮৮২ জন শহীদ এবং ৮,৭৬৮ জন আহত হয়েছেন।#
পার্সটুডে/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।