ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করল দক্ষিণ কোরীয় ট্যাংকার
-
হরমুজ প্রণালী অতিক্রম করল দক্ষিণ কোরীয় ট্যাংকার
পার্সটুডে- দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে সমন্বয়ের মাধ্যমে একটি দক্ষিণ কোরীয় ট্যাংকার ২০শে মে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকারটিতে প্রায় ১০ জন দক্ষিণ কোরীয় নাবিক রয়েছেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আরও বলেছেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম দক্ষিণ কোরীয় পতাকাবাহী জাহাজ যা হরমুজ প্রণালী অতিক্রম করল।
জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউনিভার্সাল উইনার ট্যাংকারটি ওমান উপসাগরের প্রবেশপথের কাছে কুয়েতের মিনা আল-আহমাদি বন্দর ছেড়ে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর উলসানের দিকে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিউল বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরানের সম্মতি আদায়ের চেষ্টা করে আসছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে চারটি ফোনকলও অন্তর্ভুক্ত রয়েছে।
এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং এই চালানগুলোর সিংহভাগই সাধারণত হরমুজ প্রণালী দিয়ে যায়।#
পার্সটুডে/এমআরএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।