ইয়েমেন: আমরা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো আগ্রাসন মোকাবিলা করব
https://parstoday.ir/bn/news/west_asia-i159564-ইয়েমেন_আমরা_যুক্তরাষ্ট্র_বা_ইসরায়েলের_যেকোনো_আগ্রাসন_মোকাবিলা_করব
পার্সটুডে- ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান জোর দিয়ে বলেছেন, ইয়েমেন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়ের যেকোনো আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত।
(last modified 2026-05-22T00:43:59+00:00 )
মে ২২, ২০২৬ ০৬:৩০ Asia/Dhaka
  • মাশাত
    মাশাত

পার্সটুডে- ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান জোর দিয়ে বলেছেন, ইয়েমেন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়ের যেকোনো আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত।

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত  বৃহস্পতিবার আরো বলেন, "ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন চালানো হয়েছে মার্কিন-ইসরায়েলি প্রকল্পগুলোর সামনে থাকা সবচেয়ে বড় বাধাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এই পরিস্থিতি অঞ্চলটির জাতি ও সরকারগুলোকে শত্রুর পরিকল্পনার সঙ্গে সহযোগিতা নয়, বরং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।”

আল-মাশাত আরও বলেন: “ইরান এবং প্রতিরোধ অক্ষের অন্যান্য সহযোগীরা ইসলামী উম্মাহর শক্তির দিকগুলোকে প্রকাশ করছে এবং শত্রুর দুর্বলতাকে উন্মোচিত করছে। ইয়েমেন তার ভূখণ্ড সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে এবং আমেরিকা বা ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন: “আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পূর্ণ সংহতি ঘোষণা করছি এবং আত্মরক্ষার জন্য দেশটির অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছি।”

পার্স টুডে/এস এ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।