লেবাননের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ
-
লেবাননেরকর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ
পার্সটুডে- লেবাননের পার্লামেন্টের ‘প্রতিরোধের প্রতি আনুগত’ দলটি দেশের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নিষ্ঠুর সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন সরকারের আগ্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ‘প্রতিরোধের প্রতি আনুগত’ দলটি এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, মার্কিন সিদ্ধান্ত হিজবুল্লাহ প্রতিনিধিদের তাদের আইন প্রণয়ন ও তত্ত্বাবধানের ভূমিকা অব্যাহত রাখতে কখনোই বাধা হয়ে থাকবে না এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদেরকে বিরত রাখতে পারবে না।
‘প্রতিরোধের প্রতি আনুগত’ দলটি এই নতুন মার্কিন পদক্ষেপকে লেবানন সরকারের বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন এবং দেশের আইনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে দুর্বল করার উদ্দেশ্যে দেশটির জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে। তারা জোর দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো লেবানন সরকারের ওপর চাপ সৃষ্টি করে ওয়াশিংটনের প্রকল্পের কাছে আত্মসমর্পণ করানো।
এদিকে, নতুন মার্কিন নিষেধাজ্ঞার জবাবে এক বিবৃতিতে লেবাননের হিজবুল্লাহ বলেছে, এই নিষেধাজ্ঞাগুলো আরোপিত ব্যক্তিদের বুকের ওপর একটি সম্মানসূচক পদক মাত্র।
হিজবুল্লাহ এই বিবৃতিতে জোর দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞাগুলো থেকে বোঝা যায় আমরা সঠিক পথেই আছি। নিষেধাজ্ঞা কবলিত ব্যক্তিরা তাদের জনগণ ও দেশের জন্য যা করে, তার তুলনায় এই নিষেধাজ্ঞাগুলোর কোনো প্রভাবই তাদের ওপর পড়বে না।
অন্য খবরে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়া প্রদেশের বিনত জেবেইল জেলার তেবনিন হাসপাতালের আশেপাশের এলাকায় ইসরায়েলি সরকারের হামলায় ৯ জন আহত হয়েছে। মন্ত্রণালয়ের মতে, আহতদের মধ্যে সাতজন তেবনিন হাসপাতালের কর্মচারী ছিলেন। শুক্রবার সকালে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নাবাতিয়া প্রদেশের কুফরা ও জুতার শহর এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশের হানাওয়িয়া শহরেও বোমা হামলা চালায়।
লেবাননের গণমাধ্যম জানিয়েছে যে, হানাওয়িয়া শহরে একটি সাহায্য কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।