লেবাননে রাজনৈতিক চোরাবালিতে আটকা পড়েছে নেতানিয়াহু: ইসরায়েলি গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/west_asia-i159712-লেবাননে_রাজনৈতিক_চোরাবালিতে_আটকা_পড়েছে_নেতানিয়াহু_ইসরায়েলি_গণমাধ্যম
পার্সটুডে- ইসরায়েলি শাসকগোষ্ঠীর চ্যানেল-১৩ স্বীকার করেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে একটি রাজনৈতিক অচলাবস্থা ও চোরাবালিতে আটকা পড়েছেন।
(last modified 2026-05-27T06:29:20+00:00 )
মে ২৭, ২০২৬ ১২:২৬ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

পার্সটুডে- ইসরায়েলি শাসকগোষ্ঠীর চ্যানেল-১৩ স্বীকার করেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে একটি রাজনৈতিক অচলাবস্থা ও চোরাবালিতে আটকা পড়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর চ্যানেল-১৩ জানিয়েছে, লেবাননে ইসরায়েলের বর্তমান সামরিক অভিযানের এমন কোনো লক্ষ্য নেই যা জনমতের কাছে যুক্তিযুক্ত ও উপস্থাপনযোগ্য বলে বিবেচিত হতে পারে।

ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীতে হতাহতের ঘটনা অব্যাহত থাকবে এবং ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে।

টিভি চ্যানেলটি আরো জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে এই ক্ষয়ক্ষতির যুদ্ধে প্রতি সপ্তাহে গড়ে তিন থেকে চারজন ইসরায়েলি সৈন্য নিহত হবে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলিদের হতাহতের সংখ্যা বৃদ্ধির এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ৩৪ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।