দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় আল-আলমের সাংবাদিক শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i159764-দক্ষিণ_লেবাননে_ইসরায়েলি_হামলায়_আল_আলমের_সাংবাদিক_শহীদ
পার্সটুডে- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় ইরানের আল-আলম টেলিভিশনের সাবেক সাংবাদিক শহীদ হয়েছেন। পার্সটুডের বরাত দিয়ে আল-আলমকে জানানো হয়েছে, লেবাননের সূত্রগুলো জানিয়েছে, হোসাম জিদান, একজন সিরীয় নাগরিক এবং সিরিয়ায় আল-আলম টিভির সাবেক সাংবাদিক, দক্ষিণ লেবাননের সিডন শহরে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছেন।
(last modified 2026-05-28T12:31:40+00:00 )
মে ২৮, ২০২৬ ১৭:৫৯ Asia/Dhaka
  • • সিরিয়ায় আল-আলম টিভির সাবেক সাংবাদিক হোসাম জিদান
    • সিরিয়ায় আল-আলম টিভির সাবেক সাংবাদিক হোসাম জিদান

পার্সটুডে- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় ইরানের আল-আলম টেলিভিশনের সাবেক সাংবাদিক শহীদ হয়েছেন। পার্সটুডের বরাত দিয়ে আল-আলমকে জানানো হয়েছে, লেবাননের সূত্রগুলো জানিয়েছে, হোসাম জিদান, একজন সিরীয় নাগরিক এবং সিরিয়ায় আল-আলম টিভির সাবেক সাংবাদিক, দক্ষিণ লেবাননের সিডন শহরে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছেন।

শহীদ হোসাম জিদান ২০০৯ সাল থেকে বাশার আল-আসাদের সরকারের পতন পর্যন্ত সিরিয়ায় আল-আলম টিভির কার্যালয়ে সাংবাদিক হিসেবে কাজ করতেন।

দক্ষিণ লেবাননের সিডন শহরে ইসরায়েলি হামলার পর শহীদ হোসাম জিদানের ছেলেও আহত হন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

আল-আলমের প্রতিবেদক শহীদ জিদান ২০১১ সাল জুড়ে দেইর আয জোর, হোমা ও আলেপ্পোর যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করেন। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর তিনি তেহরানে আল-আলম টিভিতে সাংবাদিক হিসেবে কাজ করেন।#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।