লেবাননে নৃশংসতা অব্যাহত থাকলে ইসরায়েল কঠোর জবাবের সম্মুখীন হবে: আনসারুল্লাহ
-
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা মুহাম্মদ আল-ফারাহ
পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছেন, তারা লেবাননে আগ্রাসন অব্যাহত রাখলে কঠোর জবাব দেওয়া হবে।
তাসনিমকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, প্রতিরোধ আন্দোলন এবং লেবাননের জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য ইয়েমেনের আনুষ্ঠানিক প্রস্তুতির ঘোষণার পর, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা মুহাম্মদ আল-ফারাহ এক ভাষণে বলেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং এই দেশের বিরুদ্ধে তাদের নৃশংস আগ্রাসন অব্যাহত রাখে তবে তাদেরকে কঠোর ও ব্যাপক জবাবের সম্মুখীন হতে হবে।
মুহাম্মদ আল-ফারাহ জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনী যতদিন দক্ষিণ লেবাননে থাকবে, ততদিন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে এবং লেবাননে যেকোনো আগ্রাসনের কঠোর ও পাল্টা জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, ইসরায়েল গত ২ মার্চের পর থেকে উদ্ভূত নতুন বাস্তবতা বুঝতে পারেনি এবং লেবাননের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রাখতে ইসরায়েলকে আরও বেপরোয়া করে তোলার অন্যতম কারণ ছিল ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১৫ মাসের একটি লোকদেখানো যুদ্ধবিরতির সময়কালে লেবানন সরকারের ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু বৈরুত সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আনসারুল্লাহ আন্দোলনের ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিরোধ অক্ষের সদস্যরা যুদ্ধ চায় না, কিন্তু তারা জানে যে ইসরায়েলের সাথে আলোচনা এবং সম্পর্ক স্বাভাবিকীকরণ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনবে না কারণ ইসরায়েল যুদ্ধ ও শক্তির ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। #
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।