হাইফা'র পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i160128-হাইফা'র_পেট্রোকেমিক্যাল_শিল্পে_ইরানের_বিপ্লবী_গার্ড_বাহিনীর_ক্ষেপণাস্ত্র_হামলা
পার্সটুডে-ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে, মার্কিন-সমর্থিত ইসরায়েলি শত্রুর আগ্রাসনের জবাবে সোমবার সকালে হাইফা'র পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
(last modified 2026-06-08T09:56:29+00:00 )
জুন ০৮, ২০২৬ ১৫:৪২ Asia/Dhaka
  • হাইফার পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা
    হাইফার পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

পার্সটুডে-ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে, মার্কিন-সমর্থিত ইসরায়েলি শত্রুর আগ্রাসনের জবাবে সোমবার সকালে হাইফা'র পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মেহর সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে:

“সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী'র মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিটের যোদ্ধারা, শত্রু মার্কিন-সমর্থিত ইসরায়েল আমাদের একটি পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনার ওপর হামলা চালায়। ওই হামলার জবাবে, হাইফার একই ধরনের শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।”

আই-আর-জি-সি'র জনসংযোগ বিভাগের পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে:

“সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিটের যোদ্ধারা, মার্কিন-সমর্থিত ইসরায়েলি শত্রুর এক পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনায় হামলার জবাবে, কিছুক্ষণ আগে হাইফার অনুরূপ শিল্প স্থাপনাকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে লক্ষ্যবস্তু করেছে।

আমরা সতর্ক করে দিচ্ছি, বেসামরিক লক্ষ্যবস্তু এবং তেল-শিল্প স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ইসরায়েলি শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। এর পরিধি সমগ্র অঞ্চলের জ্বালানি-সম্পর্কিত সব লক্ষ্যবস্তু পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়বে, তার দায়ভার এই সংঘাতের প্রধান উসকানিদাতা আমেরিকার ওপর বর্তাবে।”

ইসরাইলের আকাশ ইরানের ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণে: সর্দার মোহেব্বি

আই-আর-জি-সি'র মুখপাত্র ও জনসংযোগ বিভাগের উপপ্রধান সর্দার হোসেইন মোহেব্বি এক বার্তায় বলেছেন:

“আমরা আবারও প্রমাণ করেছি যে, দখলদার ইসরাইলের পুরো আকাশ আমাদের নিয়ন্ত্রণাধীন এবং বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিটের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।