ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব উদ্বিগ্ন
https://parstoday.ir/bn/news/west_asia-i160680-ইহুদিবাদীদের_ইসরায়েল_ত্যাগের_ঘটনা_বৃদ্ধি_পাওয়ায়_তেল_আবিব_উদ্বিগ্ন
পার্সটুডে- ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্র জানিয়েছে, ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং তেল আবিব এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
(last modified 2026-06-24T10:56:52+00:00 )
জুন ২৪, ২০২৬ ১৬:৫৫ Asia/Dhaka
  • ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব উদ্বিগ্ন
    ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব উদ্বিগ্ন

পার্সটুডে- ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্র জানিয়েছে, ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং তেল আবিব এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি দৈনিক "মা'আরিব" ইসরায়েলি "তাউব" রাজনৈতিক ও সামাজিক গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে, অধিকৃত অঞ্চল ছেড়ে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা বেড়েছে, অন্যদিকে ইসরয়েলে ফিরে আসা অভিবাসীদের সংখ্যা কমেছে।

ইসরায়েলের বাসিন্দাদের পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্য এবং গত বছর কেন্দ্রটির পরিচালিত গবেষণায় দেখা গেছে, ২০২২ সাল থেকে অধিকৃত অঞ্চলে জন্মগ্রহণকারী ইহুদি ও অ-ইহুদি উভয় সম্প্রদায়ের নাগরিকদের অভিবাসন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং গত তিন বছরে ইসরায়েল ত্যাগের হার পূর্ববর্তী দশকে রেকর্ড করা সমস্ত হারকে ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‌ইসরায়েলে ইহুদি অভিবাসনের হার যেমন কমে এসেছে তেমনি এবং ইসরায়েল ত্যাগের হারও বৃদ্ধি পেয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।