শত্রুদের উপর ইরানের বিজয় সমগ্র প্রতিরোধ শক্তির বিজয়: আল-হুথি
https://parstoday.ir/bn/news/west_asia-i160728-শত্রুদের_উপর_ইরানের_বিজয়_সমগ্র_প্রতিরোধ_শক্তির_বিজয়_আল_হুথি
পার্সটুডে- ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব মুসলিম উম্মাহর শত্রুদের উপর ইরানের বিজয়কে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন।
(last modified 2026-06-26T04:45:58+00:00 )
জুন ২৬, ২০২৬ ১০:৪২ Asia/Dhaka
  • • ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল-মালেক আল-হুথি
    • ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল-মালেক আল-হুথি

পার্সটুডে- ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব মুসলিম উম্মাহর শত্রুদের উপর ইরানের বিজয়কে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল-মালেক আল-হুথি বলেছেন: আমাদের মুসলিম উম্মাহ কাফেরদের নেতা অর্থাৎ আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কুরআনের বিশ্বাস এবং ইমাম হুসাইন (আঃ)-এর পথ থেকে সাহায্য চায়। ফিলিস্তিনি জনগণ এবং আমাদের উম্মাহর বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধযজ্ঞ প্রমাণ করে তারা সকল মানব সমাজের জন্য চরম হুমকি। এই শয়তানি চক্রের বিরুদ্ধে লড়াই করা ছাড়া তাদের থেকে বাঁচার আর কোনো উপায় নেই। আমরা কুরআনের অবস্থান এবং মুসলিম উম্মাহর মূল নীতিসমূহ, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুকে বিবেচনায় রেখে, স্বাধীনতার পথে আমাদের প্রিয় জাতির অঙ্গীকারের ওপর জোর দিচ্ছি।

তিনি আরও বলেন: মুসলিম উম্মাহর শত্রুদের বিরুদ্ধে এই দেশের মহান বিজয় উপলক্ষে আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অভিনন্দন জানাই। একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে প্রতিরোধের সমগ্র শক্তির জন্য একটি বড় বিজয়। যেকোনো নতুন উত্তেজনা মোকাবেলার জন্য আমরা আমাদের ভাইদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং যেকোনো স্থানে, বিশেষ করে গাজায়, নতুন আগ্রাসন মোকাবেলায় আমাদের দায়িত্ব পালনে আমরা কখনো দ্বিধা করব না।

সোমালিল্যান্ডে শত্রুর গতিবিধির ওপর নজরদারি

আব্দুল মাললেক আল-হুথি জোর দিয়ে বলেন: সোমালিল্যান্ডের বিষয়ে, আমাকে অবশ্যই বলতে হবে যে আমরা এ সম্পর্কিত ঘটনাবলী এবং এডেন উপসাগর ও বাব আল-মান্দাব দখলের লক্ষ্যে ইসরায়েলের গতিবিধির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। আমরা লোহিত সাগরের তীরবর্তী দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান গ্রহণের আহ্বান জানাই। আমরা এই বিষয়ে কখনো নীরব থাকব না। সোমালিল্যান্ডে ইসরায়েলের শত্রুর লক্ষ্যবস্তু করতে আমরা উদ্যোগ নেব। আমরা ইসরায়েলের বিরুদ্ধে সোমালিয়ার সমর্থন কামনা করছি; কেননা ইসরায়েল সোমালিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং তারা এই অঞ্চলের জন্য বড় হুমকি। #

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।