ইসরায়েলকে হিজবুল্লাহর সতর্কবার্তা: আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে
-
• লেবাননের হিজবুল্লাহ
পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ আন্দোলন বারবার ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে: তারা রণাঙ্গনের পরিস্থিতি পুরোপুরি পর্যবেক্ষণ করার পাশাপাশি লেবানন এবং এর জনগণকে রক্ষা করার অধিকার রাখে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে: প্রাপ্ত প্রতিবেদন অনুসারে, ইসরায়েল দক্ষিণ লেবাননের "নাবাতিয়েহ", "মিফদোন" এবং "ফ্রন" এলাকায় আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে: শত্রু বাহিনী "তাইবা", "হাদাতা" এবং "মাজদাল জুন" শহরেও আবাসিক ভবন উড়িয়ে দেওয়ার জন্য ধ্বংসাত্মক অভিযান চালিয়েছে।
বিবৃতির শেষে, হিজবুল্লাহ মাতৃভূমি এবং লেবাননের জাতিকে রক্ষা করার অধিকারের ওপর জোর দিয়েছে। #
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।