ইসরায়েল-লেবানন চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে: স্পিকার নবী বেরি
https://parstoday.ir/bn/news/west_asia-i160862-ইসরায়েল_লেবানন_চুক্তি_চাপিয়ে_দেওয়া_হয়েছে_স্পিকার_নবী_বেরি
পার্সটুডে- লেবাননের সংসদের স্পিকার ওয়াশিংটনে স্বাক্ষরিত চুক্তির তীব্র সমালোচনা করে এটিকে একটি চাপিয়ে দেওয়া চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন: এই চুক্তি কার্যকর হবে না এবং বাস্তবায়িতও হবে না।
(last modified 2026-06-29T11:11:25+00:00 )
জুন ২৯, ২০২৬ ১৭:০৫ Asia/Dhaka
  • লেবাননের সংসদের স্পিকার নবী বেরি
    লেবাননের সংসদের স্পিকার নবী বেরি

পার্সটুডে- লেবাননের সংসদের স্পিকার ওয়াশিংটনে স্বাক্ষরিত চুক্তির তীব্র সমালোচনা করে এটিকে একটি চাপিয়ে দেওয়া চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন: এই চুক্তি কার্যকর হবে না এবং বাস্তবায়িতও হবে না।

ইরানিয়ান ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে; নবী বেরি "আল-আখবার" পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া বৈরুত-তেল আবিব চুক্তিকে "নির্দেশনা ও চাপিয়ে দেওয়া" বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন এই চুক্তি ১৯৮৩ সালের ১৭ই মে-র চুক্তির চেয়েও অনেক বেশি খারাপ।

নবী বেরি এমন কোনো প্রতিক্রিয়া বা রাজপথের আন্দোলন এড়িয়ে চলারও আহ্বান জানিয়েছেন, যা দেশকে বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ সংঘাতের চক্রে টেনে নিয়ে যাওয়ার জন্য অপব্যবহার করা হতে পারে।

নবী বেরি জোর দিয়ে বলেন, এই চুক্তির সবচেয়ে বিপজ্জনক অংশটি কেবল এর রাজনৈতিক বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অভ্যন্তরীণ বিভাজনকে উস্কে দেওয়া এবং লেবাননের জনগণকে একে অপরের বিরুদ্ধে সংঘাতে টেনে আনারও চেষ্টা। এ্টা এমন একটি বিষয় যা, তার মতে, অন্য যেকোনো পক্ষের চেয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে।

তিনি জোর দিয়ে বলেন: "এই চুক্তিটি অগ্রসর হবে না এবং বাস্তবায়িতও হবে না। এভাবে এটি এককভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।"#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।