ইয়েমেন: সানা বিমানবন্দরে সৌদি হামলার জবাব ও শাস্তি হবেই
https://parstoday.ir/bn/news/west_asia-i161278-ইয়েমেন_সানা_বিমানবন্দরে_সৌদি_হামলার_জবাব_ও_শাস্তি_হবেই
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বিমান হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে উত্তেজনা প্রশমন পর্বের সমাপ্তি বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন, এই হামলার জবাব ও শাস্তি হবেই।
(last modified 2026-07-13T14:50:39+00:00 )
জুলাই ১৩, ২০২৬ ২০:৪৮ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বিমান হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে উত্তেজনা প্রশমন পর্বের সমাপ্তি বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন, এই হামলার জবাব ও শাস্তি হবেই।

ইরনা-র বরাত দিয়ে পার্সটুডের জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান হামলা চালিয়ে সৌদি আরব "উত্তেজনা প্রশমন পর্বের" সমাপ্তি ঘটিয়েছে।

এক বিবৃতিতে তিনি এই হামলাগুলোকে "নির্লজ্জ ও নিষ্ঠুর আগ্রাসন" হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এই পদক্ষেপের পরিণতির জন্য সৌদি সরকারকে অবশ্যই সম্পূর্ণ দায়ভার নিতে হবে।

ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন: এই আগ্রাসনের জবাব ও শাস্তি হবেই এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দেবে।

সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা এবং একাধিকবার বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্যবস্তু করার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সানার প্রতিক্রিয়া প্রকাশ করা হয়।#

পার্সেটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।