মার্কিন শর্ত মেনে ইরান আলোচনায় যাবে না: ইরাকি সামরিক বিশেষজ্ঞ
https://parstoday.ir/bn/news/west_asia-i162800-মার্কিন_শর্ত_মেনে_ইরান_আলোচনায়_যাবে_না_ইরাকি_সামরিক_বিশেষজ্ঞ
পার্সটুডে- ইরাকের নিরাপত্তা ও সামরিক বিষয়ক বিশেষজ্ঞ আদনান আল-কানানি ইরানের মিনাব ও সিরিক শহরে সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন সেনাবাহিনীর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আরোপিত শর্ত মেনে নেবে না ইরান।
(last modified 2026-09-06T10:58:03+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১৬:৩৮ Asia/Dhaka
  • আদনান আল-কানানি
    আদনান আল-কানানি

পার্সটুডে- ইরাকের নিরাপত্তা ও সামরিক বিষয়ক বিশেষজ্ঞ আদনান আল-কানানি ইরানের মিনাব ও সিরিক শহরে সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন সেনাবাহিনীর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আরোপিত শর্ত মেনে নেবে না ইরান।

পার্সটুডে-এর প্রতিবেদনে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে বলা হয়েছে, ইরাকি নিরাপত্তা ও সামরিক বিষয়ক বিশেষজ্ঞ আদনান আল-কানানি সংবাদমাধ্যম আল-আহাদ-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধ পরিচালনায় ইরানের সফল কৌশলের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইরান সফলভাবে যুদ্ধকে নিজের ভূখণ্ড থেকে হরমুজ প্রণালী পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছে।

এই সামরিক বিশেষজ্ঞ বলেন, “যুদ্ধে ইরানের সহনশীলতা আগের তুলনায় আরও বেড়েছে এবং যুদ্ধের পর এই দেশ জোটগুলোর সমীকরণ পরিবর্তন করবে।” তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরান আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেবে না।

আল-কানানি বলেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তাই মিনাব ও সিরিক শহরে বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন হামলা ইচ্ছাকৃত ছিল বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “যুদ্ধের প্রতিটি অভিযান অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়, কারণ এখানে ভুলের কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের এমন উন্নত প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে তারা বেসামরিক ভবন ও সামরিক ব্যারাকের মধ্যে পার্থক্য শনাক্ত করতে পারে।”

তিনি আরও বলেন, মিনাবের একটি স্কুল এবং সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা যুদ্ধাপরাধ।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।