ইরানের সঙ্গে বড় চুক্তির অপেক্ষায় তুরস্কের বিদ্যুৎ কোম্পানি
https://parstoday.ir/bn/news/west_asia-i17962-ইরানের_সঙ্গে_বড়_চুক্তির_অপেক্ষায়_তুরস্কের_বিদ্যুৎ_কোম্পানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদ্যুৎখাতে ৩০০ কোটি ডলারের বড় চুক্তির অপেক্ষায় রয়েছে তুরস্ক। ইরান এ চুক্তি অনুমোদন করলে বেলজিয়ামিভিত্তিক তুর্কি কোম্পানি ‘ইউনিট ইন্টারন্যাশনাল’ ইরানে ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সাতটি কেন্দ্র তৈরি করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০১৬ ১৩:৩৮ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে বড় চুক্তির অপেক্ষায় তুরস্কের বিদ্যুৎ কোম্পানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদ্যুৎখাতে ৩০০ কোটি ডলারের বড় চুক্তির অপেক্ষায় রয়েছে তুরস্ক। ইরান এ চুক্তি অনুমোদন করলে বেলজিয়ামিভিত্তিক তুর্কি কোম্পানি ‘ইউনিট ইন্টারন্যাশনাল’ ইরানে ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সাতটি কেন্দ্র তৈরি করবে।

ইউনিট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান উনাল আয়সাল গতকাল (সোমবার) রাজধানী তেহরানে ইরানের জ্বালানিমন্ত্রী হামিদ চিতচিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকে তারা চুক্তির শর্তের বিষয়ে একমত হন। পরে ইরানের থারমাল পাওয়ার প্ল্যান্টস হোল্ডিং কোম্পানির প্রধান মোহসেন তার্জতালাব জানান, মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য চূড়ান্ত চুক্তি অপেক্ষা করছে।

তিনি জানান, মন্ত্রণালয় এরইমধ্যে চুক্তির খসড়া কপি পেয়েছে এবং তা সইয়ের জন্য প্রয়োজনীয় পদেক্ষপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে চলতি সপ্তাহের মধ্যে তা চূড়ান্ত হবে বলে মনে হয় না।

গত জুন মাসে তুরস্কের এ বিদ্যুৎ কোম্পানি ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, ইরানের ভেতরে কোম্পানিটি প্রাকৃতিক গ্যাসভিত্তিক সাতটি কেন্দ্র নির্মাণ করবে। চুক্তি চূড়ান্ত হলে আগামী বছরের প্রথম দিকে এসব কেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে। নির্মাণকাজ শেষ হলে পুরো ইরানের চাহিদার শতকরা ১০ ভাগ বিদ্যুৎ উৎপাদন হবে এসব কেন্দ্রে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩