বাগদাদের ব্যাপারে রিয়াদের নীতিতে কোনো পরিবর্তন হবে না: সৌদি রাষ্ট্রদূত
-
সামের আল-শাবান
ইরাকে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সামের আল-শাবান বলেছেন, বাগদাদের ব্যাপারে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল গতকাল সৌদি এই কূটনীতিকের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেয়ার যথাযথ প্রক্রিয়া শুরু করতে রিয়াদের প্রতি অনুরোধ জানানো পর সৌদি রাষ্ট্রদূত এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, সৌদি আরবের নীতি স্পষ্ট এবং একজন ব্যক্তির সঙ্গে ওই নীতির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ইরাকের ব্যাপারে সৌদি আরব তার নীতি থেকে সরে আসবে না।
সৌদি রাষ্ট্রদূত সামের আল-শাবান বলেন, এক ব্যক্তির আচরণ বা কর্মকাণ্ড রিয়াদ-বাগদাদ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। সম্প্রতি সৌদি রাষ্ট্রদূতের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরাকের কর্মকর্তারা। সৌদি রাষ্ট্রদূত ইরাকের জনপ্রিয় হাশত আল শাআবি স্বেচ্ছাসেবী বাহিনীকে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। #
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২৯