ইয়েমেনে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার বাড়িয়েছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i19267-ইয়েমেনে_নিষিদ্ধ_গুচ্ছ_বোমা_ব্যবহার_বাড়িয়েছে_সৌদি_আরব
ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করে এ হামলা জোরদার করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০৮:৫২ Asia/Dhaka
  • ইয়েমেনে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার বাড়িয়েছে সৌদি আরব

ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করে এ হামলা জোরদার করা হয়েছে।

ইয়েমেনি সংবাদ সংস্থা এসএবিএ বলেছে, গতকাল (রোববার) দেশটির সা’দা প্রদেশের বাকেম অঞ্চলের কয়েক স্থানে গুচ্ছ নিক্ষেপ করেছে সৌদি জঙ্গিবিমান।

ইয়েমেনের আবাসিক এলাকায় সৌদি গুচ্ছ বোমা ব্যবহারের বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে জাতিসংঘ মানবাধিকার দফতর। পাশাপাশি এ বিষয়ে স্বতন্ত্র তদন্তের আহ্বান জানিয়েছে এ বিশ্বসংস্থা।#  

পার্সটুডে/মূসা রেজা/৫