ইহুদিবাদ ও ওয়াহাবি মতবাদের ‘বিয়ে’ হয়েছে: বিশ্লেষক
-
ফাইল ফটো
সৌদি আরব হচ্ছে আজকের দিনের সমস্ত অপরাধ ও কুকর্মের উৎস। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন লন্ডনভিত্তিক শাফাকনা ইনস্টিটিউটের পরিচালক ক্যাথেরিন শাকদাম।
সৌদি অনুসৃত নীতি মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব ফেলছে -এ প্রশ্নের জবাবে তিনি সমস্ত অন্যায়-অপরাধের উৎস হিসেবে সৌদি আরবকে চিহ্নিত করেছেন। সাক্ষাৎকারে শাকদাম বলেন, সৌদি শাসকরা মধ্যপ্রাচ্যের জনগণকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন যাতে তারা তাদের কর্তৃত্ব শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় বরং পুরো মুসলিম বিশ্বের ওপর চাপিয়ে দিতে পারেন। সৌদি আরব ওয়াহাবি মতবাদকে সারা বিশ্বের মুসলমানদের ওপর চাপিয়ে দিতে চায় কারণ তারা ধর্মের নামে জনগণের অধিকার হরণ করতে চায়।”
লন্ডনের এ বিশ্লেষক আরো বলেন- ইয়েমেন, বাহরাইন, সিরিয়া ও ইরাকসহ আরো অনেক দেশে সৌদি সরকার অমার্জনীয় গণহত্যা চালিয়েছে। তিনি মনে করেন, ওয়াহাবি মতবাদের নামে সৌদি রাজতান্ত্রিক সরকার বিভিন্ন দেশের জনগণের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আন্দোলন আজ সৌদি আরবের বিরুদ্ধে অনেকটা নিরস্ত্র অবস্থায় প্রতিরোধ গড়ে তুলেছে বলে মনে করেন শাকদাম।
সৌদি আরব ও ইসরাইলের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে জানতে চাইলে তিনি একে ইহুদিবাদ ও ওয়াহাবি মতবাদের ‘বিয়ে’ বলে উল্লেখ করেন। এই দুই শক্তি ফিলিস্তিনিদের জন্য আরো বড় ধরনের বিপদের কারণ হতে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬