সৌদি আরবের দুটি গ্রাম দখলে নিয়েছে ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i19507-সৌদি_আরবের_দুটি_গ্রাম_দখলে_নিয়েছে_ইয়েমেনি_বাহিনী
ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে দুটি গ্রাম দখল করেছে। সৌদি বাহিনী যখন দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত বিমান চালিয়ে আসছে তখন এ সাফল্যের খবর এল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ১৫:০৭ Asia/Dhaka
  • ইয়েমেনি যোদ্ধা (ফাইল ফটো)
    ইয়েমেনি যোদ্ধা (ফাইল ফটো)

ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে দুটি গ্রাম দখল করেছে। সৌদি বাহিনী যখন দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত বিমান চালিয়ে আসছে তখন এ সাফল্যের খবর এল।

আজ (বুধবার) সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৬৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত আল-খোবে এলাকার আল-কার্ন এবং দাফিনা গ্রামের ওপর ইয়েমেনি বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সৌদি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের পর ইয়েমেনি বাহিনী এ সাফল্য পেয়েছে বলে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

এছাড়া, সংঘর্ষে বহু সৌদি সেনা নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু সদস্য আহত হয়। বেদখল গ্রাম পুনদর্খলে নিতে সৌদি বাহিনী ইয়েমেনি সেনাবাহিনীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সেনা সূত্র জানিয়েছে।

সৌদি বাহিনী ইয়েমেনের বিভিন্ন অংশে বর্বরোচিত এবং পাশবিক হামলা চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করেছে।

গতকাল (মঙ্গলবার) ইয়েমেনি স্নাইপারদের হামলায় সৌদি আরবের নাজরান প্রদেশের ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত একটি ড্যামে এক সৌদি সেনা মারাত্মকভাবে আহত হয়।

এদিকে, ইয়েমেনের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী সৌদি আরবের আল-খোবে এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সৌদি সেনাকে হত্যা করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৭