ইয়েমেনে সৌদি পাশবিকতা চলছেই: বুধবারের হামলায় নিহত অন্তত ৩৫
https://parstoday.ir/bn/news/west_asia-i20830-ইয়েমেনে_সৌদি_পাশবিকতা_চলছেই_বুধবারের_হামলায়_নিহত_অন্তত_৩৫
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে নতুন করে সৌদি বিমান হামলায় অন্তত ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং বহু লোক আহত হয়েছে।বুধবার রাতে প্রদেশের হাওয়াক এলাকার একটি ব্যস্ত মার্কেটে এ পাশবিক হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৬ ০৬:৩৭ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বিমান হামলা (ফাইল ছবি)
    ইয়েমেনে সৌদি বিমান হামলা (ফাইল ছবি)

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে নতুন করে সৌদি বিমান হামলায় অন্তত ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং বহু লোক আহত হয়েছে।বুধবার রাতে প্রদেশের হাওয়াক এলাকার একটি ব্যস্ত মার্কেটে এ পাশবিক হামলা চালানো হয়।

এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। এর আগে বুধবার সকালে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত চার জন নিহত হয়।

এদিকে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মদদপুষ্ট ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির বিবরণ জানা যায়নি।

এর আগে মঙ্গলবার ইয়েমেনের জাওফ প্রদেশে সৌদি জঙ্গিবিমানের হামলায় ১২ শিশু ও তিন নারী নিহত হয়।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেন জুড়ে সৌদি আগ্রাসন চলছে। প্রায় দেড় বছরে এসব হামলায় নিহত হয়েছে প্রায় ১০,০০০ মানুষ। ইয়েমেনের পদত্যাগকারী ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এ পাশবিকতা চালাচ্ছে রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২