জানাযার নামাজে সৌদি বিমান হামলার কঠোর জবাব দেয়া হবে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i22435-জানাযার_নামাজে_সৌদি_বিমান_হামলার_কঠোর_জবাব_দেয়া_হবে_ইয়েমেন
ইয়েমেনের জানাযার নামাজে সৌদি বিমান হামলার কঠোর জবাব দেয়া হবে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এ ঘোষণা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৬ ০৯:৫১ Asia/Dhaka
  • জানাযার নামাজে সৌদি বিমান হামলার কঠোর জবাব দেয়া হবে: ইয়েমেন

ইয়েমেনের জানাযার নামাজে সৌদি বিমান হামলার কঠোর জবাব দেয়া হবে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এ ঘোষণা দিয়েছে।

গতকাল রাজধানী সানার একটি জানাযার নামাজে সৌদি বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং ৫৩৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সানার খামিজ সড়কে গতকাল বর্বরোচিত হামলা চালানোর পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হলো। 

লেবাননের আল মানার টেলিভিশন জানিয়েছে পরিষদ  এক বিবৃতিতে বলেছে, হানাদারদের কঠোর জবাব দেয়া হলেই কেবল ইয়েমেনি মানুষের আত্মা শান্তি পাবে।

সৌদি ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরণের জবাব বিশ্লেষণ করে দেখার জন্যও ইয়েমেনি সেনাবাহিনী এবং পপুলার কমিটির প্রতিও বিবৃতিতে আহ্বান জানান হয়।

বিবৃতিতে,  সৌদি পৈশাচিক হামলার বিরুদ্ধে সানায় আজ(রোববার) বিক্ষোভ মিছিল বের করার জন্য ইয়েমেনি জনগণের প্রতি আহ্বান জানান হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/৯