সৌদি ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i22711-সৌদি_ঘাঁটিতে_প্রতিশোধমূলক_ক্ষেপণাস্ত্র_হামলা_চালাল_ইয়েমেন
ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আজ (বুধবার) খুব ভোরে জিজানের সীমান্তবর্তী ঘাঁটিতে চালানো এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১২, ২০১৬ ০৮:১৮ Asia/Dhaka
  • সৌদি ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আজ (বুধবার) খুব ভোরে জিজানের সীমান্তবর্তী ঘাঁটিতে চালানো এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে।

ইয়েমেনের ওপর সৌদি নির্বিচার আগ্রাসনের জবাবের অংশ হিসেবে এ হামলা হয়েছে। সম্প্রতি সানায় একটি জানাযার নামাজে সৌদি আরবের পৈশাচিক বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং পাঁচ শতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ইয়েমেনের চলমান যুদ্ধের ‘মর্মান্তিক ঘটনার’ জবাবদিহিতা থাকা উচিত।

গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে একতরফা আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এতে এ পর্যন্ত ১০ হাজার নিরীহ ইয়েমেনি নিহত হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১২